Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ১৯:৪৫ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ২১:২৬

হাম রোগের প্রতীকী ছবি।

ঢাকা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছে ৯৪৭ জন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছে ৯৪৭ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৪২ জন। এছাড়া এই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত ৩ জন মারা গেছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৭১ জন। আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯২। এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৪ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৫২৭ জন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর