Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মিয়ানমারে পাচারকালে ৬ হাজার লিটার ডিজেলসহ আটক ১২

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ২১:৪৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চট্টগ্রাম: দেশে যখন জ্বালানি তেলের সংকট নিয়ে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, ঠিক তখনই সমুদ্রপথে মিয়ানমারে তেল পাচারের এক বড় চালান জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (৪ এপ্রিল) পতেঙ্গা বহির্নোঙর এলাকা দিয়ে ৬ হাজার লিটার ডিজেল পাচার করার সময় ৮ জন রোহিঙ্গাসহ পাচারকারী চক্রের ১২ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এই অভিযান চালায়।

অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮ শত ৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত বোটটিও আটক করা হয়েছে। তিনি আরও জানান, এই বোটটি ব্যবহার করে আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়ায় পাচারের একটি বড় পরিকল্পনা ছিল। আটককৃত পাচারকারীদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং ৮ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

জব্দকৃত মালামাল ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

সারাবাংলা/এসএন/এসআর