Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৮:৪৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানায় অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) ডিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (৪ এপ্রিল ) নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৬ জন, পুরাতন মামলায় তিনজন এবং গ্রেফতারি পরোয়ানা মূলে ৫ জন আসামি রয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

গ্রেফতারকৃতরা হলো- মো. জিয়াউর রহমান (২৭), মো. তুহিন (২২), আরমান হোসেন (২৫), হাসান (২৪), রাজু আহম্মেদ রাসেল (২৫), মো. জাহিদ (২০), মো. শাহালম (৪০), মো. সৈকত (১৯), মো. হৃদয় ওরফে মানিক পালোয়ান (২৪), মো. মাজেদ মঞ্জু (২৩), মো. বজলুর রহমান (৫২), মো. সানি (২৮), মো. রনি (২৪), মো. ইমাম হোসেন (৪২), সাদিয়া আক্তার (২৫), জান্নাত (১৮), সালমা আক্তার (২৬) ও আরাফাত ইসলাম (২৪)।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসআর