Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁও বিভাগের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৭

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ২০:২৯

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আজ নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭ জন, পুরাতন মামলায় ১০ জন ও গ্রেফতারি পরোয়ানা মূলে ৪ জন আসামি রয়েছে। এছাড়া ডিএমপি অধ্যাদেশ মূলে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

নাসিরুদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস