Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৫

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ২০:১০ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ২১:১৬

হাম রোগের প্রতীকী ছবি।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৫ শিশু।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩৪৫ শিশুর মধ্যে নিশ্চত হামে ১৬৬ শিশু এবং সন্দেহজনক হামে ১১৭৭ জন শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৯৭ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৪০১ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯১০ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৬৬০৯ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১৭০ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১৪৭ জন এবং নিশ্চিত হামে ২৩ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

 

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর