Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ০০:০৫

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম করে মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের ৫ জন সদস্য গ্রেফতার করেছে র‍্যাব-১০।

বুধবার (১৫ এপ্রিল) রাতে র‌্যাবের উপ-পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং) মেজর মো. লুৎফুল হাদি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকার কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের পাঁচ জন সদস্যকে ডাকাতির মালামালসহ গ্রেফতার করেছে র‍্যাব-১০।

এদিকে, রাজধানীর কদমতলী এলাকা থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ জন আসামিকেও র‌্যাব-১০ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন মেজর মো. লুৎফুল হাদি।

এসব বিষয়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে তিনি র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বিস্তারিত জানাবেন।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর