Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৪৯

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ২৩:৩৬

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৪৯। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিভিন্ন অপরাধ পবন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় চার জন, মোহাম্মদপুর থানায় ২১ জন, শেরে বাংলা নগর থানায় ১১ জন, আদাবর থানায় ছয় জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চার জন ও হাতিরঝিল থানায় তিন জন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর