Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৫৭ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১৯:০৭ | আপডেট: ৩ মে ২০২৬ ২০:১৮

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৩৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রোববার (৩ মে) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (২ মে) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮ টি বাস, ২ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ২৭ টি মোটরসাইকেলসহ মোট ৭০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৭৬ টি মোটরসাইকেলসহ মোট ১২২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭ টি বাস, ২ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৫৩ টি সিএনজি ও ৬৫ টি মোটরসাইকেলসহ মোট ১৫০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯ টি বাস, ১৪ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ২৩ টি সিএনজি ও ৫০ টি মোটরসাইকেলসহ মোট ১৭৮ টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩ টি বাস, ৩ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৬০ টি মোটরসাইকেলসহ মোট ১০৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯ টি বাস, ৭ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৬৫ টি সিএনজি, ২৮৩ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৯ টি বাস, ৮ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি ও ৪৫ টি মোটরসাইকেলসহ মোট ১৬৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৩ টি বাস, ৩ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৪৫ টি মোটরসাইকেলসহ মোট ১২৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৮ টি গাড়ি ডাম্পিং ও ১৪৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

২৭ বছর পর ফিরছে ‘তাল’
৪ মে ২০২৬ ১৫:১৬

আরো

সম্পর্কিত খবর