ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৭২১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সোমবার (৪ মে) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার (৩ মে) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, চারটি কাভার্ডভ্যান, ছয়টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ১৫২টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৪টি বাস, ১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৫টি বাস, ১৬টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ২৮১টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ১টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৯টি বাস, ৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি, ২৪২টি মোটরসাইকেলসহ মোট ৪১৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৬টি বাস, ১১টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৮টি বাস, ৫টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৩৮২টি গাড়ি ডাম্পিং ও ১৪৪টি গাড়ি রেকার করা হয়েছে।