ঢাকা: মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ মে) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার (৩ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।
উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ১৫ জন, শেরেবাংলা নগর থানায় ১০ জন হাতিরঝিল থানায় ৯ জন, আদাবর থানায় ৯ জন, মোহাম্মদপুর থানায় ২১ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ জন।
তিনি জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।