Tuesday 05 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৯২

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ২২:৩৯

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (৪ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।

উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ১৮ জন, শেরেবাংলা নগর থানায় ছয়জন, হাতিরঝিল থানায় ৭ জন, আদাবর থানায় ১১ জন, মোহাম্মদপুর থানায় ৪৩ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাত জন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর