Tuesday 16 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৭৭

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ২৩:২৮

আটক আসামিরা।

ঢাকা: মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ৬ জন, শেরেবাংলা নগর থানায় ২২ জন, মোহাম্মদপুর থানায় ৩৫ জন, আদাবর থানায় ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন ও হাতিরঝিল থানায় ৫ জন। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর