Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১১:৫৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৪ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৯২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৪৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫২ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৭৪ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ, ৫টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সীমান্তে এ এক নীরব আত্মত্যাগ
১৫ অক্টোবর ২০২৬ ১৮:২৪

আরো

সম্পর্কিত খবর