Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের শীর্ষ ৬ কর্মকর্তার রদবদল

স্টাফ করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষে প্রজ্ঞাপনে সই করেন এডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।

প্রজ্ঞাপনে জানানো হয়, আদেশপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৩ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকারকে সাতক্ষীরা থেকে রিভার চাঁদপুরে, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম আশিকুর রহমানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজ থেকে ভোলার সদর সার্কেলে, সহকারী পুলিশ সুপার এ.কে.এম. সালিমুল হককে হবিগঞ্জ এর মাধবপুর সার্কেল থেকে হাইওয়ে পুলিশে, সহকারী পুলিশ সুপার তানিয়া ইসলামকে এপিবিএন থেকে হাইওয়ে পুলিশে, সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরীকে চট্টগ্রামের মীরসরাই সার্কেল থেকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ সুপার অনিক চৌধুরীকে শিল্পাঞ্চল পুলিশ থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর