Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্যান্টনমেন্ট থানার ওসি ডিবির হেফাজতে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:০২

ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা: ডিএমপির ক্যান্টনমেন্ট থানার সদ্য প্রত্যাহার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিজেদের হেফাজতে নিয়েছে। সেখানে গঠিত তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে নিজেদের হেফাজতে নেন গোয়েন্দারা। এর আগে একইদিনই সকালে তাকে ওসির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

রাকিবের দেশবিরোধী ষড়যন্ত্রের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে নিউজ আকারে প্রকাশিত হলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

গোয়েন্দা পুলিশে কর্মরত ঊর্ধ্বতন এক কর্মকর্তা নামপ্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘রাকিবকে কিছু বিষয় জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত আরও পরে জানা যাবে।’

বিজ্ঞাপন

ওসি রাকিবুলের নামে প্রচারিত ওই অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না। এ মাসেই শেখ হাসিনার আসা উচিত ছিল। এই পুলিশ কিছুই করতে পারত না। আর সেনাও নামবে না। তারা ব্যারাকেই থাকবে।’

অডিওতে ওই ব্যক্তি আরও দাবি করেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না।’ এ ছাড়া, পুলিশের পদায়নে ঘুস লেনদেনের অভিযোগ নিয়েও তাকে কথা বলতে শোনা যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর