Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খিলগাঁও থানার ওসি শফিকুলকে প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪২

মোহাম্মদ শফিকুল ইসলাম।

ঢাকা: এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিবি তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, শফিকুল ইসলামকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শফিকুল ইসলামের বিরুদ্ধে ‘শোন অ্যারেস্ট’ বাণিজ্যে অপরাধীদের অনৈতিক সুবিধা দেওয়া এবং মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশের মতো গুরুতর অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

এছাড়া, জাতীয় প্রেস ক্লাবের সামনে ওসি-সহ সংশ্লিষ্ট থানা পুলিশদের বিরুদ্ধে মানববন্ধনও করেছে সংক্ষুব্ধ একটি পক্ষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর