Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যবসায়ীকে তুলে নিয়ে চাঁদা দাবি, ডিজিএফআইয়ের ২ সদস্যের শাস্তি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ২৩:০৭

ঢাকা: মোটরসাইকেল ব্যবসায়ীকে মারধর, অপহরণ এবং জোরপূর্বক ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার হওয়া ডিজিএফআইয়ের ২ সেনাসদস্যকে কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত করা হয়েছে। সামরিক আদালতের রায়ে তাদের প্রত্যেককে ১ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সাজা কার্যকরের জন্য পরে তাদের বেসামরিক কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দণ্ডপ্রাপ্ত ২ সেনাসদস্য হলেন- সার্জেন্ট আল মামুন ও ল্যান্স কর্পোরাল নুরুজ্জামান।

জানা গেছে, গত ২৫ অক্টোবর রাজধানীর শ্যামলীতে ঘটনা সূত্রপাত। সেদিন মোটরসাইকেল ব্যবসায়ী মো. শরীফকে অপহরণ ও মারধরের পাশাপাশি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে। এ ঘটনায় মোহাম্মদপুর থানা পুলিশ ডিজিএফআইয়ের ২ সদস্যসহ মোট ৬জনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতারের পর অভিযুক্ত ২ সেনাসদস্যের বিরুদ্ধে সামরিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় ডিজিএফআই। এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর সংস্থাটির সদরদফতর তাদের নিজেদের হেফাজতে নেওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করে।

আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার অভিযুক্তদের মধ্যে সার্জেন্ট আল মামুন ও নুরুজ্জামান সামরিক বাহিনীর সদস্য এবং বর্তমানে ডিজিএফআইয়ে কর্মরত।

আদালতে পাঠানো চিঠিতে সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত আদালত বা কোর্ট অব ইনকোয়ারি গঠন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্ত দুই সদস্যের উপস্থিতি জরুরি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর