Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর ওয়ারী আবাসিক হোটেলে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ১১:৩৮

প্রতীকী ছবি। ছবি: সারাবাংলা

ঢামেক: রাজধানীর ওয়ারী ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে পুর্বশত্রুতার জেরে নাঈমুর রহমান (২৬) নামে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) এবং হোটেলের স্টাফ মো. হাসান (২৬) আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে ওই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পুর্ব উজানচড় গ্রামে। তার বাবার নাম গোলাম মোস্তফা। বর্তমানে তিনি ওই হোটেলেই থাকতেন।

বিজ্ঞাপন

ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আল আমিন মিয়া জানান, রাত আনুমানিক ২টার দিকে ওয়ারী জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে দুইজন দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারা। চিৎকার শুনে হোটেলের জেনারেল ম্যানেজার রাজ্জাক ও স্টাফ হাসান এগিয়ে আসে। তাদেরকেও কুপিয়ে আহত করা হয়।

এসআই জানান, তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, এক মুরগী ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। বিস্তারিত জানতে কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর