Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ঢাবিতে ১৭ জানুয়ারি ‘কুয়াশার গান’

ঢাবি করেস্পন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ২০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রত্যয়ে ‘কুয়াশার গান’ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

স্পিরিটস অব জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশের জনপ্রিয় ও খ্যাতনামা ব্যান্ড ও শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। অংশগ্রহণকারী ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে- কৃষ্ণপক্ষ, আভাস (Avash), চিরকুট এবং অ্যাশেস (Ashes)।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪ টা থেকে শুরু হওয়া এই সঙ্গীতানুষ্ঠানে পর্যায়ক্রমে শিল্পীরা পরিবেশন করবেন তাদের গান। এর মাধ্যমে মানবিক সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন।

বিজ্ঞাপন

‘স্পিরিটস অব জুলাই’র প্রধান আহ্বায়ক এহসান দ্রুব বলেন, ‘সঙ্গীতের শক্তিকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। সকলের অংশগ্রহণ এই উদ্যোগকে আরও অর্থবহ করে তুলবে।’

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা তারা ক্যাম্পাসে শীতকালীন একটা কনসার্ট উপভোগ করতে চান। সে-ই লক্ষ্যেই আমাদের এই আয়োজন । আশা করি শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করে আনন্দিত হবেন।’

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই দাতব্য সঙ্গীতানুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রয়াসকে সফল করবে।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো