Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হলেন জাবি ভিসি

জাবি করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৪ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

জাবি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

রোববার (১ ফেব্রুয়ারি) ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

বিজ্ঞাপন

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম সরকার এবং অধ্যাপক ড. রইছ উদ্দীন।

দায়িত্বপ্রাপ্তদের সংশ্লিষ্ট এলাকার নির্বাচনি আসনে বিএনপির প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা, নির্বাচনি কার্যক্রম পরিচালনা এবং পরিবীক্ষণের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে এই কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) হলো বিএনপি-সমর্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন, যা পেশাগত সুযোগ-সুবিধা, গবেষণা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিয়ে কাজ করে থাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর