Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট চালু

জবি করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১০

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট সংযোগ স্থাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধিরা।

রোববার (১ ফেব্রুয়ারি) পরীক্ষামূলকভাবে এই ইন্টারনেট সেবা চালু করা হয়।

এ বিষয়ে জকসুর জেনারেল সেক্রেটারি (জিএস) বলেন, স্টারলিংক বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত ওয়্যারলেস ইন্টারনেট সেবাগুলোর একটি। জকসু নির্বাচনের আগে শিক্ষার্থীদের চাহিদার আলোকে উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অংশ হিসেবেই স্টারলিংক স্থাপনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ছাদে স্টারলিংকের রাউটার স্থাপন করে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এই পর্যায়ে মূলত আপলোড ও ডাউনলোড স্পিড যাচাই করা হচ্ছে এবং শিক্ষার্থীদের সন্তুষ্টির মাত্রা পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

জিএস আরও বলেন, পরীক্ষামূলক কার্যক্রমের ফলাফল সন্তোষজনক হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন)-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান চুক্তি পরিবর্তন বা বিনিময়ের মাধ্যমে স্টারলিংকের সঙ্গে চুক্তির বিষয়েও দাবি তোলা হবে।

তিনি বলেন, জকসুর মূল লক্ষ্য হলো উচ্চগতির ইন্টারনেট সেবা প্রত্যেক শিক্ষার্থীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর