Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মিনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৩

রাজশাহী: রাজশাহী-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মিনু।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের মাধ্যমে এ শুভেচ্ছা পাঠান তিনি।

নবনির্বাচিত সাংসদের পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেওয়া হয় ১৭টি হলের প্রভোস্টের কাছে।

এসময় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদি হাসান খাঁন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কাদিরুল ইসলাম কনিক, সহ-প্রচার সম্পাদক ইসতিয়ার মোহাম্মদ তামিম, মাদার বখশ হলের সিনিয়র সহ-সভাপতি সুজন হোসাইন জীবন, শহিদ শামসুজ্জোহা হলের সাংগঠনিক সম্পাদক মো. মাহিদুল ইসলাম শাওন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর