Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ২৩:১১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা। ইতালির প্রজাতন্ত্রের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

‎বৃহস্পতিবার (২৬ মার্চ) রাষ্ট্রপতিকে পাঠানো ওই বার্তায় সার্জিও মাতারেল্লা বলেন, বাংলাদেশ তার স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন করছে। এই আনন্দঘন দিনে আমি ইতালির জনগণের পক্ষ থেকে আপনাকে ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

ইতালির প্রেসিডেন্ট ঢাকা ও রোমের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘দুই দেশ বছরের পর বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ সহযোগিতায় নিয়োজিত রয়েছে। বিশেষ করে বাংলাদেশে থেকে ইতালিতে আসা বিশাল ও কর্মঠ জনগোষ্ঠী আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাদের এই কার্যকর উপস্থিতি ও অবদান সাম্প্রতিক দ্বিপাক্ষিক চুক্তিগুলোর মাধ্যমেও স্বীকৃত হয়েছে।’

বিজ্ঞাপন

সার্জিও মাতারেল্লা তার বার্তায় আশা প্রকাশ করেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কের বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশ ও ইতালির এই অংশীদারত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। তিনি বিশ্বাস করেন, এই সুদৃঢ় সম্পর্ক দুই দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের নতুন নতুন সুযোগ তৈরি করবে, যা উভয় দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। একই সঙ্গে ইতালির প্রেসিডেন্ট বাংলাদেশের গণতন্ত্রের বর্তমান পর্যায়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর