Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরআন উপহার দিলেন রাবি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

রাবি করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ২২:৪৯

রাবি: তরুণদের কোরআন পড়ায় আগ্রহী করা এবং অর্থসহ বুঝে পড়ার প্রতি উৎসাহ জাগাতে ১৭০ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন উপহার দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোরআন শরীফ বিতরণ করা হয়।

উপহার পেয়ে লাইব্রেরী ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী সজিব বলেন, ‘অনেক দিন ধরে আমি ভাবতেছিলাম, বাংলা অনুবাদসহ কুরআন শরীফ নিব। প্রত্যেকেরই উচিত অনুবাদসহ কুরআন পড়া। কুরআন শরীফ পেয়ে আজ খুবই খুশি হয়েছি।’

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোয়েব উল হাসান বলেন, ‘আমরা প্রতি রমজান মাসেই ফান্ড কালেকশন করি। এখানে আমরা মুসলিম ও অমুসলিমদেরকে কোরআন শরীফ দেই। এবার সবচেয়ে বেশি ফান্ড পেয়েছি প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের মতো এবারও প্রায় ১৭০ টির মত কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ নিয়ে চতুর্থবারের মতো শিক্ষার্থীদের কোরআন উপহার দিয়েছেন তারা। অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর