Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে যাত্রা শুরু করল ২ এসি বাস

রাবি করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৯:১৭ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১৯:২৩

রাবিতে নতুন যুক্ত হওয়া দু্ই এসি বাস।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিবহণ বহরে দুইটি এসি বাস যুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চলতি অর্থবছরের বাজেট থেকে কেনা প্রতিটি ৪২ আসনবিশিষ্ট বাস যুক্ত হওয়ায় রাবির মোট বাসের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।

বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই বাস দুইটির আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন।

বাস উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জরুরি চিকিৎসা সেবা আরও জোরদার করতে আধুনিক সুবিধাসংবলিত দুইটি অ্যাম্বুলেন্স ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

এ সময় তিনি আশা প্রকাশ করেন, পরিবহণ ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সেবার মান আরও উন্নত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এবং পরিবহণ প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর