Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এসসিএ ব্যাংক উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ০৯:০৭

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এসসিএ ব্যাংক উদ্বোধন।

ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট (এসসিএ) প্রশ্ন ব্যাংক এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমানের কাছে এসসিএ ব্যাংকের প্রশ্ন ও উত্তরসমূহের ডকুমেন্ট হস্তান্তর করা হয়।

উপ-উপাচার্য বলেন, বিএমইউর এর বর্তমান প্রশাসন উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রমের সব ক্ষেত্রে উন্নতিতে কার্যকর উদ্যোগ নিয়েছে। রেসিডেন্সি প্রোগ্রামকে ঢেলে সাজিয়েছে। ফ্যাকাল্টিদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। শিক্ষা কার্যক্রমে পর্যালোচনা, মূল্যায়ন, রিভিউসহ প্রয়োজনীয় ক্ষেত্রসমূহে গুরুত্ব দেওয়া হয়েছে। মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। ফলে উচ্চতর মেডিক্যাল শিক্ষার গুণগত মান বৃদ্ধির সাথে সাথে পরীক্ষায় পাশের হার বৃদ্ধিতেও ইতিবাচক ফল পাওয়া যাবে। দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক, এমনকি গুণগতমানসম্পন্ন শিক্ষক তৈরিতেও এই কার্যক্রমসমূহ অবদান রাখবে। বিশ্বের অনেক দেশ এগিয়ে গেছে, পার্শ্ববর্তী দেশসমূহ এগিয়ে গেছে, তাদের সাথে তাল মিলিয়ে বিএমইউর উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে হবে। দক্ষ ও গুণী চিকিৎসক, শিক্ষক তৈরিতে বিএমইউ বিশ্বের বুকে অনন্য সাধারণ ভূমিকা রাখবে সেটাই কাম্য।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার-এর অধিক প্রশ্ন নিয়ে একটি স্ট্রাকচারাল ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট -এসসিএ ব্যাংক গঠন করা হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বর্তমান মূল্যায়ন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। একক পরীক্ষাভিত্তিক মূল্যায়নে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও আচরণকে ধারাবাহিকভাবে মূল্যায়নের জন্য এসসিএ পদ্ধতির উন্নয়ন করা হয়েছে।

এসসিএ ব্যাংক এর কার্যক্রম সম্পন্ন করতে বিএমইউ এর ৫১৮ জন ফ্যাকাল্টি অংশ নেন এবং এবং তারা মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, শিশু অনুষদ, ডেন্টিস্ট্রি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগের ৫ হাজার ১৮০টি প্রশ্ন ও প্রশ্নোত্তর সেট তৈরি করে এসসিএ ব্যাংক এ জমা দেন। এই কার্যক্রম বিএমইউর উচ্চতর চিকিৎসা শিক্ষায় এক যুগান্তকারী অর্জন ও মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এসসিএ-এর উপর প্রয়োজনীয় কর্মশালার এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বিএমইউর শিক্ষা কার্যক্রমে এ ধরনের উদ্যোগ এই প্রথম।

এসসিএ ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমইউর সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। এসসিএ ব্যাংক এর বর্তমান চ্যালেঞ্জসমূহ ও ভবিষ্যৎ সুযোগ নিয়ে আলোকপাত করেন সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহিম সিদ্দিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন উপ- উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন্নাহার খানম।

অনুষ্ঠানে বিএমইউ এর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরি, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াৎ হোসেন, সম্মানিত প্রক্টর ডা. শেখ ফরহাদ, নিও ন্যাটো লজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানি, অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মোহাম্মদ আবু ওবাইদা প্রমুখসহ বিভিন্ন অনুষদের কোর্স ডিরেক্টরগণ, বিভিন্ন ফ্যাকাল্টিগণ, অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ মুক্ত আলোচনা করেন।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর