Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. সাখাওয়াত আলী খানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

ঢাবি করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৪:৪১

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও সদ্যপ্রয়াত ড. সাখাওয়াত আলী খান।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার (৯ মার্চ) এক বাণীতে উপাচার্য শোক প্রকাশ করেন।

শোক বাণীতে তিনি বলেন, ‘দেশের সাংবাদিকতা শিক্ষা ও গবেষণার উন্নয়ন, প্রসার ও আধুনিকায়নে তিনি অনন্য অবদান রেখে গেছেন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার উন্নয়নেও অসামান্য অবদান রেখেছেন। এসব অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান রোববার (৮ মার্চ) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন, শিক্ষার্থীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

প্রসঙ্গত, মরহুমের নামাজে জানাজা সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’য় অনুষ্ঠিত হয়। নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সারাবাংলা/কেকে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর