ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অফিসসমূহ আগামী ১২ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত যথারীতি খোলা থাকবে বলে জানানো হয়েছে।
সোমবার (৯ মার্চ) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এসএমটির এক সভায় অফিসসমূহের পূর্ব নির্ধারিত ছুটি অপরিবর্তিত রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অফিস চলাকালে অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী (৯ মার্চ) সোমবার থেকে (২৮ মার্চ) শনিবার ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।