Wednesday 25 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকে স্থগিত বৃত্তি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ১৭:০৬ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৭:০৯

ঢাকা: দীর্ঘদিন স্থগিত থাকার পর অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন দিনক্ষণ চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আগামী ১৫ এপ্রিল থেকে দেশজুড়ে একযোগে এই পরীক্ষা শুরু হবে। তবে ভৌগোলিক ও স্থানীয় বাস্তবতার কারণে তিন পার্বত্য জেলার জন্য আলাদা রুটিন করা হয়েছে।

প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট (আড়াই ঘণ্টা) পর্যন্ত চলবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীরা বাড়তি ৩০ মিনিট সময় পাবে।

বুধবার (২৫ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের তিন পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ব্যতীত অন্যান্য সব জেলায় পরীক্ষা শুরু হবে ১৫ এপ্রিল। প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য ভিন্ন সূচি নির্ধারণ করা হয়েছে। এই তিন জেলায় ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা। এরপর ১৯ এপ্রিল রবিবার বাংলা এবং ২০ এপ্রিল সোমবার ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে তিন পার্বত্য জেলায় পরীক্ষা শেষ হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

স্বাধীনতা তোমাদের দান
২৫ মার্চ ২০২৬ ১৬:৪৫

আরো

সম্পর্কিত খবর