Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ বছরের জন্য চবিতে দুই সহকারী প্রক্টর নিয়োগ

চবি করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৫:০০

অধ্যাপক ড. মো. কামরুল হোসেন এবং সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন।

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য দুইজন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের স্বাক্ষর করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়োগ করা দুই সহকারী প্রক্টর হলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হোসেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন।

অফিস আদেশে বলা হয়েছে, তাদের যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিজ্ঞাপন