Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির হলে ছাত্রদলের দেয়াল লিখনে বাধার অভিযোগ, বিক্ষোভ

ঢাবি করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ০৮:৩২

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ছাত্রদলের দেয়াল লিখনে ছাত্রশিবিরের এক নেতা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ছাত্রদলের বিজয় একাত্তর হলের কর্মী আহমদে শাহরিয়ার নীড় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের মতো তারাও বিজয় একাত্তর হলে ‘ছাত্রশিবির গুপ্ত’সহ একাধিক স্লোগান দেয়াল লিখেছেন। পরে তিনি সেগুলোর ছবি তোলেন। হল সংসদের বাইরের দেয়ালের ছবি তোলার সময় হলের পাঠকক্ষ সম্পাদক ও ছাত্রশিবিরের সাথী তারেক রহমান সাকিব তাকে বাধা দেন। তিনি ছবি তুলতে নিষেধ করেন এবং তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় তিনি ছাত্রদল নেতাদের নামে গালাগাল করেন বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তবে তারেক রহমান গণমাধ্যমকে বলেছেন, তিনি হল সংসদের সামনে বাধা দিয়েছেন। তবে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা বা গালাগালি করেননি।

এ বিষয়ে হল সংসদের সাধারণ সম্পাদক আশিক বিল্লাহ বলেন, ছেলেটি একটু স্যাটায়ার করে ভিডিও করছিল। সাকিব তা করতে নিষেধ করে। পরে বাগবিতণ্ডা হয়েছে।

গালি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উত্তেজনার মধ্যে একটু হয়। ছেলেটি এর আগে হলে সিগেরেট খেয়েছে। সাকিব নিষেধ করেছিল। তাই সাকিবের প্রতি তাদের আগের ক্ষোভ রয়েছে।

এ ঘটনার পর তাৎক্ষণিক বিক্ষোভ করেছে ছাত্রদল। হলে প্রদক্ষিণ করে মিছিলটি হলগেটে সামনে কিছুক্ষণ অবস্থান করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর