Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপে চবি ছাত্রী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১০:০৪

পাথর ণিক্ষেপে আহত শিক্ষার্থী।

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ইসরাত ফাতেমা নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (৫মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ৫টার বটতলী থেকে ক্যাম্পাসগামী শাটলে উঠেছিলেন ওই শিক্ষার্থী। শাটল ট্রেন ক্যান্টনমেন্ট অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে পাথর এসে পড়ে তার কপালে। এতে গুরুতর আহত হন ওই শিক্ষার্থী। ঘটনায় রক্তপাতের কারণে তিনি তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ফারহানা ইয়াসমিন বলেন, ইসরাত ফাতেমার অবস্থা আশঙ্কাজনক নয়। তার কপালের ক্ষতস্থানে একটি সেলাই দেওয়া হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, যেসব স্থানে এ ধরনের ঘটনা ঘটছে, সেসব এলাকার পার্শ্ববর্তী বস্তি বা দখল করা স্থান উচ্ছেদের বিষয়ে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। নিরাপত্তা জোরদারে এরইমধ্যে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এসব পদক্ষেপে এমন ঘটনা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর