Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল

রাবি করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৯:১১

অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক।

রাবি: পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক।

বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তিনি।

ফেসবুকের ওই পোস্টে হাতে লেখা পদত্যাগপত্র শেয়ার করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত ওই পদত্যাগপত্রে তিনি লেখেন, সবিনয়ে অবহিত করছি যে আমি নিম্নস্বাক্ষরকারী গত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়-ছাত্র-উপদেষ্টা দপ্তরের দায়িত্বে আছি। অ্যাকাডেমিক এবং গবেষণামূলক কাজের ব্যস্ততার কারণে বর্তমানে আমার পক্ষে ছাত্র-উপদেষ্টা পদে দায়িত্ব পালন করা সম্ভবপর নয়।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, এমতাবস্থায় ছাত্র-উপদেষ্টা পদ থেকে আমাকে অদ্য ১১.০৬.২০২৬ তারিখ অপরাহ্ণ থেকে অব্যাহতিকাল আপনার একান্ত মর্জি হয়।

জানতে চাইলে অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, ‘আমার পদত্যাগের খবরটি সত্য। আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। অ্যাকাডেমিক ব্যস্ততা এবং লেখালেখিতে ব্যাঘাত ঘটার কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘একটা মিটিং থাকার কারণে আমি এখনো অফিসে যাইনি। তবে জেনেছি তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র হাতে পেলে বিস্তারিত জানতে পারব।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর