Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুর ১১ নম্বরে ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ২৩:২৯

ঢাকা: রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ও একটি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা ৩৭ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, হঠাৎ বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ও পেট্রোলবোমায় আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন।

এবিষয়ে পুলিশ জানিয়েছে, কী উদ্দেশ্যে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে সংগৃহীত সিসিটিভি ফুটেজ ও আলামত পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর