Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদেশ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাস ৩৫৪ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১২:২৫

ছবি: সারাবাংলা।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের তুলনায় বিদেশের কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের সাফল্যের হার বেশি। বিদেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছেন। বিদেশ কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় তারা পরীক্ষায় অংশ নেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার বিদেশের ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেন ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছেন। ফেল করেছেন ৪৮ জন। শতভাগ পাস করেছে দুটি প্রতিষ্ঠান। কেউ পাস করেনি একটি প্রতিষ্ঠান থেকে।

বিদেশ কেন্দ্রে গড় পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ।

এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সার্বিকভাবে পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। সে হিসাবে দেশের সার্বিক ফলাফলের তুলনায় বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার উল্লেখযোগ্যভাবে বেশি।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

সারাবাংলা/একে/ এএ
বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো

সম্পর্কিত খবর