Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে লেনদেন ছাড়াল ৫০০ কোটি টাকা, বাড়ল সূচকও

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৬:৪৬

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুইই বেড়েছে। বুধবার (২৯ অক্টোবর) দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৩ কোটি টাকায়, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সারাদিন সূচক ছিল উর্ধ্বমুখী। প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২ পয়েন্টে। ডিএসইএস সূচক বেড়েছে ৩ দশমিক ৬১ পয়েন্টে ১,০৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১,৯৮২ পয়েন্টে অবস্থান করছে।

মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ার দর।

বিজ্ঞাপন

বাজার সংশ্লিষ্টদের মতে, জুন ক্লোজিং কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণা প্রায় শেষ পর্যায়ে এবং ডিসেম্বর ক্লোজিং কোম্পানির তৃতীয় প্রান্তিকের ফল প্রকাশও প্রায় সম্পন্ন—ফলে অনিশ্চয়তা কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা এখন তুলনামূলকভাবে স্থিতিশীলভাবে লেনদেনে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে ৪টি আসনেই বিএনপির জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৬

আইনি জটিলতায় আটকে গেল ৩ আসনের ফলাফল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৫

নীলফামারীর ৪টি আসনেই জামায়াতের জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫১

আরো

সম্পর্কিত খবর