Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

সারাবাংলা ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫ ২১:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গত মাসের সোনার বাজারের অস্থিরতা চলতি মাসেও অব্যাহত রয়েছে। আর এটা মাসের প্রথম দিনই দেখা গেছে। মাত্র দুই দিনের ব্যবধানে ফের বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজকের দর সংশোধনে ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। তবে আজও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাজুস। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২ ডিসেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।

তবে এদিন রুপার দাম কমানোর ঘোষণা দেয়নি বাজুস। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকাই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২৯ নভেম্বর সোনা ও রুপার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। তবে রুপার দাম এ দিন অপরিবর্তিত ছিল।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আমলে অলসতা দূর করার উপায়
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর