Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাঁচ ইসলামি ব্যাংক: আমানত যেভাবে ফেরত পাবেন গ্রাহকরা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৫:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: একীভূত হওয়া পাঁচটি ইসলামি ব্যাংকের আমানতকারীরা তাদের জমাকৃত টাকা ফেরত পেতে যাচ্ছেন। চলতি সপ্তাহ থেকে এই টাকা ফেরত দেওয়া শুরু হতে পারে। এই টাকা কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনায় থাকা আমানত বিমা তহবিল থেকে দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

একীভূত হওয়া শরিয়াহভিত্তিক ব্যাংক ৫টি হচ্ছে— সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক।

সূত্র মতে, ৫টি ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারী রয়েছে। যেসব গ্রাহকের ব্যাংক হিসাবে জমা ২ লাখ টাকা পর্যন্ত আছে, তারা পুরো টাকা উঠিয়ে নিতে পারবেন। যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি জমা আছে, তারা আপাতত সর্বোচ্চ ২ লাখ টাকা পাবেন। আমানতের বাকি টাকার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক পরে সিদ্ধান্ত দেবে এবং ওই গ্রাহকের আমানতের বাকি টাকার ওপর মুনাফার হার নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

সূত্র মতে, কীভাবে এই টাকা ফেরৎ দেওয়া হবে তা নিয়ে একটি স্কিম প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংক। টাকা ফেরত প্রদানের আগে এটি প্রকাশ করা হবে।

জানা যায়, টাকা ফেরৎ প্রদানে প্রণীতব্য স্কিমে গ্রাহকদের কিছু শর্ত দেওয়া হবে। এগুলোর মধ্যে রয়েছে-

হিসাবের সংখ্যা: একজন নাগরিকের এক ব্যাংকে একাধিক হিসাব থাকলেও শুধু একটি হিসাবের বিপরীতে টাকা পাবেন। এর জন্য জাতীয় পরিচয়পত্রের বিপরীতে তার নামে হিসাব থাকতে হবে।

জাতীয় পরিচয়পত্রের বৈধতা: যাদের হিসাব বৈধ জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা হয়েছে, শুধু তারাই টাকা পাবেন।

একাধিক ব্যাংক: একজন নাগরিকের যদি পাঁচটি ব্যাংকের পাঁচটি আলাদা হিসাব থাকে, তবে তিনি প্রতিটি হিসাবের বিপরীতেই টাকা পাবেন।

ঋণ সমন্বয়: সংশ্লিষ্ট আমানতের বিপরীতে ঋণ থাকলে গ্রাহক আপাতত টাকা পাবেন না। ঋণ সমন্বয় করার পরই টাকা ফেরতের বিষয়ে সিদ্ধান্ত হবে।

সুদের হার: বাকি টাকার ওপর সুদের হার নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক প্রাথমিক হিসাব অনুযায়ী, গ্রাহকদের টাকা দিতে সব মিলিয়ে প্রায় ১২ হাজার কোটি টাকা খরচ হবে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর