Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবৈধ আয় কমানোর বিষয়টি রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভরশীল: পরিকল্পনা উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অবৈধ আয় কমানোর বিষয়টি রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

তিনি বলেন, অশুভ সংস্কৃতি গড়ে উঠলে শুধু প্রশাসনিক সংস্কার দিয়ে সমাধান হবে না। রাজনৈতিক চাহিদা থাকলে বিধিবিধান দিয়ে অবৈধ আয় বন্ধ করা যাবে না। এক্ষেত্রে একটি উৎস বন্ধ করলে আরেকটি উৎস চালু হয়ে যায়।

রোববার (০৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে গবেষণা সংস্থা ‘বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান’ (বিআইডিএস)-এর দু’দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে পরিকল্পনা উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘গণতন্ত্র ও উন্নয়ন’ বিষয়ক মূল প্রবন্ধও উপস্থাপন করেন তিনি। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিআইডিএস-এর মহাপরিচালক এ কে এনামুল হক।

বিজ্ঞাপন

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ঘুষ নেওয়ার মতো দেওয়াটা অপরাধ হলেও আমাদের দেশে দেওয়াটা অপরাধ বলে মনে করা হয় না। সামাজিক মূল্যবোধ তৈরি করা নিয়ে গবেষণা হওয়া উচিত।

প্রসঙ্গকরেম তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন শুধু গণতান্ত্রিক দেশে নয়, চীন–ভিয়েতনামেও হয়েছে। কেননা, এসব দেশে জবাবদিহির পরিবেশ তৈরি হয়েছিল। মূল্যবোধ ও আস্থার ওপর উদারনীতিকরণের সফলতা নির্ভর করে। জবাবদিহির সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। এখনকার প্রাথমিক শিক্ষকেরা ছাত্রদের পরীক্ষা বন্ধ করে ও তাদের জিম্মি করে আন্দোলন করছেন। অথচ আমাদের সময় শিক্ষকেরা বাসায় এসে খোঁজখবর নিতেন। এটাই হলো দায়িত্ববোধ।

স্বাগত বক্তব্যে অধ্যাপক একেএম এনামুল হক বলেন, দুই দিনের গবেষণা সম্মেলনে প্রায় অর্ধশতাধিক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হবে। এর মধ্য দিয়ে নানা বিষয় উঠে আসবে। আমাদের যুব বেকারত্ব ও দারিদ্র্য বাড়ছে এবং স্বাস্থ্য খাতে নানা সংকট আছে। এসব বিষয় আলোচনার মাধ্যমে উঠে আসবে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর