ঢাকা: ১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার হিসেবে ছয় লাখ টাকা পেয়েছে ০০১৭৭৭৭ নম্বরের প্রাইজ বন্ড। দ্বিতীয় পুরস্কার তিন লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০৪৮০১৩৩ নম্বর।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী-এর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৮৪টি সিরিজের মধ্যে ৪৬টি সাধারণ সংখ্যা এবারের ড্রতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে (প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) ড্র পরিচালিত হয়।
ড্রতে তৃতীয় পুরস্কার হিসেবে এক লাখ টাকা করে দুটি প্রাইজ বন্ড বিজয়ী হয়েছে। বিজয়ী নম্বর দুটি হলো ০৭৬৬৩৩৮ ও ০৯৩৯৯৩০। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা করে পেয়েছে ০১০০০০১ ও ০৩৯৫৪০৮ নম্বর।
এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে ৪০ জন বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নম্বরগুলো হলো—
০০১৫৯৩৭, ০১৭৫৯৪৯, ০৩২৩৮১৪, ০৫৭৬২১৪, ০৮৩৯৬৯১, ০২১২০৩০, ০৩৭৩০৬৮, ০৫৯৭১০৯, ০৮৬৮০৭৮, ০২১২৯৫৫, ০৬৭৮৬১৪, ০৮৯১৫৮০, ০২৬৮২৯৩, ০৩৯৮১৪০, ০৭০২২৪২, ০৯৩১১৪৪সহ মোট ৪০টি নম্বর।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিজয়ীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী যেকোনো তফসিলি ব্যাংক শাখা থেকে তাদের পুরস্কারের অর্থ উত্তোলন করতে পারবেন।