Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দরে বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪২

হিলিতে মতবিনিময় সভায় কথা বলছেন ব্যবসায়ীরা।

হিলি: দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি আরো গতিশীল করতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন হিলি কাস্টমস কর্মকর্তাগণ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলনকক্ষে ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হিলি কাস্টমসের সহকারি কমিশনার এস. এম. সাইফুজ্জামান রাজিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান চৌধুরী, জাবেদ হোসেন রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ রেজা বিপুল।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বন্দরে ওয়্যারহাউস নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দ্রুত পণ্য ছাড়করণসহ আমদানিতে বিদ্যমান সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন। সভায় আমদানি-রফতানিতে ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।

বিজ্ঞাপন

হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২১

আরো

সম্পর্কিত খবর