Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৩।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার শুখানপুকুরী ইউনিয়নের লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩’র অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১৩’র (রংপুর) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করার সময় মৃত ফজল হক মণ্ডলের ছেলে লাল মিয়াকে (৬০) আটক করে।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চুরি, ডাকাতি, রাহাজানি, চোরাকারবারি, বৈদেশিক মুদ্রা পাচারসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর