Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম ১০ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ২০:৫১ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ০০:১৩

ঢাকা: বাংলাদেশ ব্যাংকে ২০ বছর মেয়াদি (অবশিষ্ট ৫.৪৬ বছর) বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ মার্চ) বাংলা‌দেশ ব্যাং‌কের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থে‌কে বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

এ নিলামে মোট ২ হাজার ৫০০ কোটি টাকার অভিহিত মূল্যের বন্ড পুনরায় ইস্যু করা হবে। বন্ডটির মূল ইস্যু তারিখ ছিল ২৪ আগস্ট ২০১১ এবং মেয়াদ শেষ হবে ২৪ আগস্ট ২০৩১। এর কুপন হার ১০ দশমিক ২৫ শতাংশ এবং আইএসআইএন নম্বর BD0931081204।

নিলামটি হবে প্রাইস-ভিত্তিক। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে কত দামে বন্ড কিনতে চান, তা উল্লেখ করে বিড করবেন।

বিজ্ঞাপন

সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ ব্যাংক-এ স্থাপিত এফএমআই সিস্টেমের মাধ্যমে বিড জমা দিতে হবে। বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে সিলগালা খামে (ম্যানুয়াল পদ্ধতিতে) বিড দাখিল করা যাবে।

নিলামে শুধুমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংকগুলো সরাসরি অংশ নিতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিও তাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পক্ষে প্রাইমারি ডিলারদের মাধ্যমে বিড জমা দিতে পারবে।

নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার
২৪ এপ্রিল ২০২৬ ২২:১৭

আরো

সম্পর্কিত খবর