Sunday 26 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুদ্রানীতি কমিটির সদস্য সাদিক আহমেদের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ২২:২৬ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ০১:১৪

অর্থনীতিবিদ সাদিক আহমেদ

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির সদস্যপদ থেকে অর্থনীতিবিদ সাদিক আহমেদ পদত্যাগ করেছেন। তবে তিনি কী কারণে পদত্যাগ করেছেন, তা জানা যায়নি।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক তার পদত্যা‌গের বিষয়‌টি জা‌নায়।

সাদিক আহমেদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা। মুদ্রানীতি কমিটির এই সদস্যের পদত্যাগের জন্য বৈঠক থাকলেও সেটি স্থগিত করা হয়েছে আজ।

অর্থনীতিবিদ সাদিক আহমেদ পদত্যাগের পর যে সদস্যরা মুদ্রানীতি প্রণয়ন কমিটিতে রয়েছেন তারা হলেন- কমিটির চেয়ারম্যান গভর্নর মো. মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ মো. আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের।

বিজ্ঞাপন

নীতি সুদহার কমাতে মুদ্রানীতি কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে উচ্চ মূল্যস্ফীতির কারণে ১০ শতাংশ নীতি সুদহার কমানোর পরিকল্পনা ছিল। শূন্য দশমিক ২৫ থেকে শূন্য দশমিক ৫০ বেসিস পয়েন্টে কমিয়ে আনার পরামর্শ দিয়েছিলেন নতুন গভর্নর, যাতে ঋণের সুদহার কমে আসে। কিন্তু হঠাৎ বৈঠককটি স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর