Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে বড় পতনের দিনে কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ২১:৩৪

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ মার্চ) দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ফলে চলতি সপ্তাহে চার কার্যদিবস সূচকের পতন হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকার ও ইসরায়েলের যুদ্ধ এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন ইস্যুতে পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বিজ্ঞাপন

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। বৃহস্পতিবার সকাল থেকেই সূচকে উত্থান লেনদেন শুরু হয়। তবে ১২ মিনিট লেনদেনের পরেওই সূচক পতনমুখী অবস্থানে নেমে আসে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত উভয় পুঁজিবাজারে সূচকের পতনমুখী প্রবণতা অব্যাহত ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮২ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪০ দশমিক ৮৩ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১৩ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৮ দশমিক ৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৩ ধশমিক ৮৬ পয়েন্ট কমে ২ হাজার ১১ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫২টি কোম্পানির, কমেছে ৩০৮টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির।

এ দিন ডিএসইতে মোট ৪৫৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়ে ছিল ৫৮২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১৫ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬০ দশমিক ৫১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৯২ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২৫ দশমিক ১৩ পয়েন্টে, শরিয়া সূচক ৭ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৮৮৯ দশমিক ৫৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৫২ দশমিক ৩০ পয়েন্ট কমে ১৩ হাজার ১৯৭ দশমিক ৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪১টি কোম্পানির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত আছে ১৪টির।

এ দিন সিএসইতে ৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর