বন্দরনগরী চট্টগ্রামের ফ্যাশন সচেতন গ্রাহকদের জন্য এক ছাদের নিচে বিশ্বের শীর্ষস্থানীয় তিন ব্র্যান্ড—অ্যাডিডাস (Adidas), লিভাইস (Levi’s) ও নাইকি (Nike) নিয়ে এলো ডিবিএল লাইফস্টাইলস লিমিটেড।
চট্টগ্রামের লালখান বাজারের ইস্পাহানি সেন্টারে এই প্রিমিয়াম স্টোরটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে, যা নগরীর রিটেইল ল্যান্ডস্কেপে এক নতুন মানদণ্ড স্থাপন করবে।
সোমবার (৮ মার্চ) স্টোরটির শুভ উদ্বোধন করা হয়, যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী অংশীদাররা উপস্থিত ছিলেন। আধুনিক এবং প্রিমিয়াম শপিং অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে স্টোরটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
বর্ণাঢ্য উদ্বোধন ও প্রিমিয়াম অভিজ্ঞতা ডিবিএল গ্রুপের রিটেইল শাখা এবং বাংলাদেশে অ্যাডিডাস, লিভাইস ও নাইকির ফ্র্যাঞ্চাইজি পার্টনার ডিবিএল লাইফস্টাইলস লিমিটেড এই স্টোরটি চালু করেছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং গ্রুপ সিইও এম. এ. কাদের (অনু) সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতা বাংলাদেশি ক্রেতাদের হাতের নাগালে নিয়ে আসা । চট্টগ্রামের এই নতুন স্টোরটিআন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর উপস্থিতি আরও শক্তিশালী করবে এবং গ্রাহকদের প্রিমিয়াম লাইফস্টাইল চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে।’
নতুন এই স্টোরে আগত দর্শনার্থীরা তিন ব্র্যান্ডের সর্বশেষ কালেকশনগুলো দেখার সুযোগ পাচ্ছেন।
- অ্যাডিডাস: উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি অ্যাথলেটিক ফুটওয়্যার এবং পারফরম্যান্স-নির্ভর স্পোর্টসওয়্যার।
- নাইকি: বিশ্বসেরা স্পোর্টস গিয়ার এবং আধুনিক পারফরম্যান্স অ্যাপারেল।
- লিভাইস: ব্র্যান্ডটির কালজয়ী ৫০১® (501®) জিন্সসহ বিশ্বখ্যাত ডেনিম এবং লাইফস্টাইল কালেকশন।
ডিবিএল লাইফস্টাইলস লিমিটেড হলো ডিবিএল গ্রুপের রিটেইল বিজনেস শাখা এবং বাংলাদেশে অ্যাডিডাস, নাইকি ও লিভাইস-এর অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি পার্টনার। এছাড়াও প্রতিষ্ঠানটি পুমা (Puma) এবং বুগাতি (Bugatti)-র মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করছে। ঢাকা ও চট্টগ্রামে একাধিক স্টোরের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশি ক্রেতাদের বিশ্বমানের কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করছে।