Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআইবিএমের নবনিযুক্ত মহাপরিচালকে সংবর্ধনা

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ২১:৪৩

ঢাকা: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর নবনিযুক্ত মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিআইবিএম সিআইবিএফপি ফেলোজ ফোরামের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকায় বিআইবিএম কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ফোরামের নেতারা নবনিযুক্ত মহাপরিচালককে শুভেচ্ছা জানান এবং তার সফল কর্মজীবন কামনা করেন।

এ সময় ব্যাংকিং খাতের উন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার এবং মানবসম্পদ উন্নয়নে বিআইবিএমের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইবিএম সিআইবিএফপি ফেলোজ ফোরামের সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের আইবিআরপিডি বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাদিকুর রহমান।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইবিএমের অধ্যাপক ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো. তাজুল ইসলাম, আইবিআরপিডি বিভাগের যুগ্ম পরিচালক মো. আফতাব উদ্দিন এবং বাংলাদেশ ফিন্যান্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইসলামিক ব্যাংকিং প্রধান, সিআইবিএফপি ফেলোজ ফোরামের সেক্রেটারি জেনারেল মুন্সী মো. আশফাকুল আলম।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোরামের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত মহাপরিচালকের নেতৃত্বে বিআইবিএমের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর