Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১১:০৮

ছবি: সংগৃহীত।

ঢাকা: পবিত্র রমজান উপলক্ষ্যে মানবিক সহায়তা ও উৎসবের আমেজকে এক সুতোয় বাঁধতে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় চলছে বিশেষ দুটি আয়োজন “শেয়ার এ মিল, ইফতার ফর অল” এবং “রমজান বাজার”। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উদ্যোগ দুটির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ইফতার আয়োজনে সরাসরি সহায়তা করা হচ্ছে।

রোববার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযাত্রিক ফাউন্ডেশনের সহযোগিতায় গত ৮ মার্চ থেকে মিরপুর ১২তে শুরু হওয়া এই ইফতার বিতরণ কর্মসূচি চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। যেখানে অভিযাত্রিক কমিউনিটি কিচেনে তৈরি স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর ইফতার পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে। এর মূল উদ্দেশ্য হলো রমজানে সুবিধাবঞ্চিত মানুষের ইফতারের কষ্ট দূর করে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া।

বিজ্ঞাপন

অন্যদিকে, রমজানের উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে ৮ মার্চ থেকে ঢাকার শেফস টেবিল আউটলেটগুলোতে শুরু হয়েছে ‘রমজান বাজার’। পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা ও আনন্দ ভাগাভাগির এই আসরটি ১২ মার্চ থেকে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ মাঠে এবং ১৩ মার্চ থেকে নারায়ণগঞ্জ ক্লাবেও শুরু হয়েছে। চাঁদ রাত পর্যন্ত চলবে এই আয়োজন।

এই বাজারের সবচেয়ে চমৎকার দিক হলো এর মানবিক উদ্দেশ্য। দর্শনার্থীরা এখান থেকে প্রতি ১ লিটার কোকা-কোলা ক্রয়ের মাধ্যমে সরাসরি ‘ইফতার ফর অল’ কর্মসূচিতে অবদান রাখতে পারছেন। অর্থাৎ আপনার একটি ক্রয় আরও বেশি মানুষের হাতে ইফতার পৌঁছে দিতে সাহায্য করছে।

কেনাকাটার পাশাপাশি এই বাজারে দর্শনার্থীদের জন্য থাকছে হরেক রকমের স্টল। খাবার ও মেহেদি উৎসব থেকে শুরু করে অনলাইন বুটিকের পোশাক, হস্তশিল্প, কসমেটিকস, শৌখিন গয়না, এমনকি পোষা প্রাণীর খাবারও পাওয়া যাচ্ছে এখানে। সব মিলিয়ে এক ছাদের নিচে সংস্কৃতি, উৎসব আর সামাজিক দায়বদ্ধতার এক দারুণ মেলবন্ধন সবার ঈদ প্রস্তুতিকে করে তুলছে আরও বেশি আনন্দময়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর