Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাস্ট-ই রেসপন্সিবল এআই সার্টিফিকেশন পেল ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১১:৪৯

ছবি: সংগৃহীত।

‎‎ঢাকা: টানা দ্বিতীয় বছর ট্রাস্ট-ই রেসপন্সিবল এআই সার্টিফিকেশন পেয়েছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট। মূলত প্রতিষ্ঠানের এআই ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের নিরপেক্ষ মূল্যায়নের পর ট্রাস্ট-ই রেসপন্সিবল এআই সার্টিফিকেশন দেয়া হয়। একটি প্রতিষ্ঠান কীভাবে এআই তৈরি, ব্যবহার এবং ঝুঁকি ব্যবস্থাপনা পরিচালনা করে, তার ওপর ভিত্তি করে ট্রাস্ট-ই রেসপন্সিবল এআই সার্টিফিকেশন মূল্যায়ন করে।

‎রোববার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বছর ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট তাদের ক্লায়েন্ট-ফেসিং অ্যাপ্লিকেশন ও ইন্টার্নাল সিস্টেম মূল্যায়নের মাধ্যমে এই সার্টিফিকেশন অর্জন করেছে। ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট-এর মূল সমাধানগুলো এআই ব্যবহৃত, যা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। প্রতিষ্ঠানটি গঠনমূলক শাসন কাঠামো অনুযায়ী পরিচালিত হয়। ফলে এআই নীতিমালা ও ডেটা ব্যবস্থাপনার মান অনুযায়ী তাদের প্রযুক্তিগুলো তৈরি ও ব্যবহৃত হয়।

‎ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া মিডেল ইস্ট লিমিটেড-এর অধীনস্থ ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালাইটিকস প্রাইভেট লিমিটেড এআই-চালিত সমাধান প্রদানের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্তিত করছে। এই প্রযুক্তি ব্যবহারে প্রতিষ্ঠানগুলো আরও উন্নত ব্যবসায়িক বুদ্ধিমত্তা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা পাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর