Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৭:১২

ঢাকা: বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৬ মার্চ) ঢাকার বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়-এ অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং রপ্তানি-আমদানি সংক্রান্ত লেনদেন নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন

এ সময় থাইল্যান্ডের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়ায় থাইল্যান্ড সরকার ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গভর্নর মোস্তাকুর রহমান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সাক্ষাৎকার শেষ হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর